শুভেন্দুবাবু যেখানেই দাঁড়াবেন জামানত জব্দ করবো, আক্রমণ সুজাতার - The News Lion

শুভেন্দুবাবু যেখানেই দাঁড়াবেন জামানত জব্দ করবো, আক্রমণ সুজাতার




দি নিউজ লায়ন ;  শুভেন্দুবাবু ২৯৪ টি আসনের মধ্যে যেখানেই দাঁড়াবেন জামানত জব্দ করবো। তৃণমূলে যোগ দেওয়ার পর পূর্বস্থলীতে প্রথম সভা থেকে এমনই হুংকার ছাড়লেন সুজাতা মন্ডল খাঁ। তিনি বলেন, “দীর্ঘ ৫০ বছর লড়াই করে সিংহাসনে বসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এটা আমাকে নাড়া দিতো। রাজনীতিতে মমতা মায়ের জায়গায়। তাই মায়ের দরজায় গিয়ে দাঁড়াই। যে দল ছেড়ে এসেছি সেই দলে নারীদের কোনো সম্মান নেই।


 মতাদর্শের অভাব হচ্ছিল, তাই ছেড়ে এসেছি। আমি কথা দিচ্ছি তৃতীয়বারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী হবেন মমতা।  আর শুভেন্দুবাবু  ২৯৪ টি আসনের মধ্যে যেখানেই ভোটে দাঁড়াবেন জামানত জব্দ করবো।“ এছাড়া পূর্বস্থলীর সভায় হাজির ছিলেন, তৃণমূলের  মুখপাত্র কুনাল ঘোষ। তিনি বলেন, “কেন্দ্রের স্কীম বলে যে গল্প গুলো দিচ্ছে তার সাথে বাস্তবের কোনো মিল নেই। সমস্ত দিক দিয়ে ভারতীয় জনতা পাটি বিপর্যস্ত হয়ে ধর্ম নিয়ে রাজনীতি করছে। 


আর আমরা বলি ধর্ম যার যার উৎসব সবার। বিজেপি ধর্মের নামে রাজনীতি করছে, আর কিছু সুবিধাবাদী, বেইমানকে কাজে লাগানোর চেষ্টা করছে।“  শুভেন্দু অধিকারির নাম না করে কুনালবাবু বলেন, অনেকে বলেন সিঁড়ি ভেঙ্গে ভেঙ্গে উঠেছেন, ওঠার পর সিঁড়িটাই ভুলে গেলে চলবে? 


যারা বিজেপির টোপ নেওয়ার কথা ভাবছেন তাদের বলি, আমারও অভিমান ছিল। পরিবারে থাকতে গেলে অভিমান হয়। আমি ঝগড়া করবো দলে, প্রেম করবো দল, আমি বেইমানের দলে নাম লেখাবো না।“ এছাড়া এদিনের সভায় উপস্থিত ছিলেন তৃণমূল  নেতা দেবাংশু ভট্টাচার্য, জেলাপরিষদ সভাধিপতি শম্পা ধাড়া, দলের মুখ্যপাত্র দেবু টুডু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.